সামাজিক দূরত্ব মেনে বসেছে শিয়ালমারি পশুহাট

আপলোড তারিখঃ 2020-05-08 ইং
সামাজিক দূরত্ব মেনে বসেছে শিয়ালমারি পশুহাট ছবির ক্যাপশন:
প্রতিবেদক, উথলী: জীবননগর উপজেলার শিয়ালমারি পশুর হাটে সামাজিক দূরত্ব মেনে হাট অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ও শিয়ালমারি পশুহাট কর্তৃপক্ষের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শিয়ালমারি পশুর হাটে এ কেনাবেচার কার্যক্রম পরিচালিত হয়। সরেজমিনে দেখা গেছে, করোনাভাইরাসের বিস্তার রোধে কোনো প্রকার গরু-ছাগলের উপস্থিতি নেই হাটে। তবে বেশ কিছু কাঁচামাল বিক্রেতার উপস্থিতি লক্ষ করা গেছে সাপ্তাহিক এ বাজারটিতে। উথলী শিয়ালমারি কাচাঁবাজার হাট মালিক কর্তৃপক্ষ রাসেল হোসেন মুন্না জানান, জীবননগর উপজেলা প্রশাসনের নির্দেশনায় আমরা মাইকিং এ প্রচার করে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অন্তত ৬ ফুট দূরে অবস্থান করার জন্য বলেছি। সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি।’ এদিকে হাটের এরকম পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)