মসজিদে জামাতে নামাজ পড়ার অনুমতি

আপলোড তারিখঃ 2020-05-07 ইং
মসজিদে জামাতে নামাজ পড়ার অনুমতি ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: ঢাকাসহ দেশের সব এলাকার মসজিদগুলোতে আজ বৃহস্পতিবার (৭ মে) জোহরের নামাজের পর থেকে জামাতে নামাজ আদায় করা যাবে। তবে মসজিদে জামাতে নামাজ আদায় করতে স্বাস্থ্যবিধিসহ কিছু নির্দেশাবলী বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে। বুধবার (৬ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। ধর্ম প্রতিমন্ত্রী জানান, আগামীকাল জোহরের নামাজের পর থেকে সারাদেশের মসজিদে মুসল্লিরা নামাজ পড়ার সুযোগ পাবেন। মসজিদে জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলাসহ ধর্ম মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট কিছু শর্তাবলী থাকবে। এসব শর্তাবলির কথা সারাদেশের মসজিদ পরিচালনা কমিটিকে জানিয়ে দেয়া হবে। তিনি বলেন, দেশের শীর্ষ আলেম উলামারা মুসল্লিদের মসজিদে নামাজ পড়ে দেয়ার সুযোগ করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছেন। করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিজেদের বাঁচাতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও নির্দেশনা মেনে চলারও প্রতিশ্রুতি দিয়েছেন তারা। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ধর্ম মন্ত্রণালয় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সম্প্রতি ওয়াক্তের নামাজে সর্বোচ্চ পাঁচজন এবং তারাবির নামাজে সর্বোচ্চ ১০ জন নামাজ আদায় করতে পারবেন বলে সম্প্রতি নির্দেশনা জারি করে ধর্ম মন্ত্রণালয়। এরই মধ্যে সরকারি ছুটি আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুসারে আগামী ১০ মে থেকে শপিংমল ও দোকানপাট খুলে দেয়া হয়েছে। সরকারের এ সিদ্ধান্তের পরপরই মসজিদগুলোতে নামাজ পড়ার সুযোগ করে দেয়ার জন্য সারাদেশের আলেম উলামাসহ মুসল্লিরা দাবি জানান। দেশের শীর্ষ আলেম ওলামাদের আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসজিদে নামাজ পড়ার ব্যাপারে সম্মতি দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)