দামুড়হুদার নতুন বাস্তপুরে সংর্ঘষে দুজন আহত

আপলোড তারিখঃ 2020-05-07 ইং
দামুড়হুদার নতুন বাস্তপুরে সংর্ঘষে দুজন আহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের নতুন বাস্তপুর গ্রামে জিআর-এর কার্ড ভাগাভাগি নিয়ে দুইপক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন বাস্তপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মালেক (৫০), ও আবুবক্করের ছেলে একই গ্রামের আশকার আলী (৪৫)। বুধবার (৬ মে) বেলা সাড়ে তিনটার দিকে নতুন বাস্তপুর ও দামুড়হুদা মডেল থানার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মালেক ও একই গ্রামের আবুবক্করের ছেলে আশকার আলীর সঙ্গে জিআর-এর কার্ড ভাগ করা নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এতে মালেক রাগান্বিত হয়ে আশকার আলীকে নতুন বাস্তপুর গ্রামের মোড়ে গাছের ডাল দিয়ে পেটাতে থাকে। এতে আশকার আলী আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দামুড়হুদা চিৎলা হাসপাতালে ভর্তি করে। পরে আশকারের লোকজন দামুড়হুদা মডেল থানার সামনে অবস্থান নেয়। এমন সময় মালেক ওখানে পৌঁছানো মাত্র আশকারের লোকজন কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়িভাবে পেটাতে থাকে এতে মালেক রক্তাত আবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দামুড়হুদা চিৎলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রের্ফাড করেন। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, এ ঘটনা শুনেছি। তবে আশকার বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মালেকের বিরুধে একটি অভিযোগ করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)