চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহসভাপতির পিতা বদর উদ্দিন শেখের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2020-05-07 ইং
চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহসভাপতির পিতা বদর উদ্দিন শেখের ইন্তেকাল ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি শাহাবুল হোসেনের পিতা বদর উদ্দিন শেখ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। বুধবার (৬ মে) রাত সাড়ে নয়টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। আজ বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ১০টায় জান্নাতুল মওলা কবরস্থানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।। উক্ত জানাজার নামাজ ও দাফনকার্যে সবাইকে অংশগ্রহণ করার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এদিকে, বদর উদ্দিন শেখের মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন জ্যাকিসহ বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখা সভাপতি হিমেল মালিকসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)