ঝিনাইদহে রাস্তার ওপর বৃদ্ধার লাশ

আপলোড তারিখঃ 2020-05-07 ইং
ঝিনাইদহে রাস্তার ওপর বৃদ্ধার লাশ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের আরাপপুর এলাকায় রাস্তার ওপর থেকে অজ্ঞাতনামা (৮০) এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) সকাল ৯টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। প্রথমে করোনা আক্রান্ত সন্দেহ করা হলেও ময়নাতদন্তের সময় দেখা গেছে তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) পলাশ জানান, ‘শহরের আরাপপুর বাসস্ট্যান্ডের সেবা ক্লিনিকের সামনের রাস্তায় অজ্ঞাতনামা ওই বৃদ্ধার লাশ পড়ে ছিল। আমরা উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। সুরতহাল রিপোর্টে মৃত্যুর কারণ অজ্ঞাতনামা দেখানো হয়েছে।’ এদিকে পোস্টমর্টেমের কাজে নিয়োজিত পুলিশ কনস্টেবল মশিয়ার রহমান জানান, অজ্ঞাতনামা ওই বৃদ্ধার মাথায় গভীর ক্ষতচিহ্নি রয়েছে। তাঁর বাম পায়ে আঘাত রয়েছে। এতে মনে করা হচ্ছে ওই বৃদ্ধা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি বলেন, ‘আমরা প্রথমে করোনা রোগী মনে করলেও ময়নাতদন্তের সময় বোঝা গেল রক্তক্ষরণের কারণে বৃদ্ধার মৃত্যু হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)