ঝিনাইদহে করোনা আক্রান্তের সংখ্যা ৩২

আপলোড তারিখঃ 2020-05-07 ইং
ঝিনাইদহে করোনা আক্রান্তের সংখ্যা ৩২ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও চারজন। বুধবার (৬ জন) সকালে ১৩ জনের প্রাপ্ত রিপোর্টে চারজনের পজেটিভ এবং ৯ জনের নেগেটিভ ফলাফল এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জন। গত ২৫ এপ্রিল শনিবারে দুইজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ার পর ২৬ এপ্রিল ৭ জন, ২৭ এপ্রিল ৪ জন, ২৮ এপ্রিল ৮ জন, ৫ মে ৭ জন, বুধবার চারজনসহ মোট ৩২ জন আক্রান্ত হলো। ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বুধবার গণমাধ্যমকর্মীদের জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নতুন করে আরও ৪ জন করোনাভাইরাসের নমুনার ফলাফল পজেটিভ এসেছে। আক্রান্তের ৩২ জনের মধ্যে ১৭ জন রয়েছেন ডাক্তার, নার্সসহ স্বাস্থ্য বিভাগের কর্মী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)