ভালোবাসার স্বীকৃতি না পেয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

আপলোড তারিখঃ 2020-05-07 ইং
ভালোবাসার স্বীকৃতি না পেয়ে কলেজছাত্রীর আত্মহত্যা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ফলসি গ্রামে তানিয়া নামে (২১) এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের আক্তার হোসেনের মেয়ে। গ্রামবাসী সূত্রে জানা গেছে, কলেজছাত্রী তানিয়ার সঙ্গে একই গ্রামের ফজলুর রহমানের ছেলে কলমের (২৫) প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু এই সম্পর্ক মেনে নিতে পারেননি মেয়ের পিতা-মাতা। কদিন আগে কলমের সঙ্গে তানিয়ার বিয়ের প্রস্তাব পাঠায় ছেলেপক্ষ। কিন্তু মেয়ের পিতা-মাতা এ বিয়েতে রাজি হননি। ইতিমধ্যে কলম অন্যত্র বিয়ে করে নতুন স্ত্রী নিয়ে সংসার সাজায়। তানিয়া তাঁর ভালোবাসার মানুষকে হারিয়ে অনেকটাই ভেঙে পড়েন। তাঁর ভালোবাসার স্বীকৃতি না পেয়ে মঙ্গলবার (৫ মে) আত্মহননের পথ বেছে নেন তানিয়া। তবে অনেকেই বলছেন, তানিয়া অন্তঃসত্তা ছিলেন। বিষয়টি নিয়ে হরিণাকুণ্ডু থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল জানান, ছেলেপক্ষে বিয়ের প্রস্তাব প্রত্যাখান করেন মেয়ের পিতা-মাতা। আর এতেই আত্মঘাতি হন মেয়েটি। তিনি বলেন, ‘আমি গ্রামবাসীর মুখে শুনেছি মেয়েটি অন্তঃসত্তা ছিল। কিন্তু আমাদের কাছে এর কোনো তথ্য প্রমাণ নেই।’ এসআই আব্দুল জলিল জানান, এ ঘটনায় হরিণাকুণ্ডু থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)