মেহেরপুর পৌরসভার ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

আপলোড তারিখঃ 2020-05-07 ইং
মেহেরপুর পৌরসভার ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ মে) সন্ধ্যায় পৌরসভার কার্যালয়ের সামনে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মেহেরপুর পৌরসভার কার্যালয়ের সামনে থেকে শহরের প্রধান প্রধান সড়ক হয়ে কোর্ট মোড় এবং কোর্ট মোড় হয়ে কাথুলী বাসস্ট্যান্ড পর্যন্ত মশক নিধন অভিযান চালানো হয়। এর আগে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গুর লার্ভা ধ্বংস করার জন্য কীটনাশক স্প্রে করা হয়। পৌর মেয়র রিটন জানান, বর্ষার শুরুতে ডেঙ্গুর প্রকোপ দেখা দিতে পারে। তাই ডেঙ্গু প্রতিরোধের পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা বিগত কয়েক দিন ধরে কীটনাশক স্প্রে করেছি। সেই সঙ্গে আজ থেকে শহরের প্রতিটি জায়গায় ফগার মেশিন দিয়ে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হলো। যা চলমান থাকবে।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)