মেহেরপুরে সিনিয়র স্টাফ নার্সসহ ৩ জন করোনা আক্রান্ত

আপলোড তারিখঃ 2020-05-07 ইং
মেহেরপুরে সিনিয়র স্টাফ নার্সসহ ৩ জন করোনা আক্রান্ত ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলায় নতুন করে তিনজন করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মেহেরপুর সদর থানায় ১ জন ও গাংনী থানায় ২ জন। বুধবার (৬ মে) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন। করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্স রয়েছেন। অপর দুজন হলেন গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের ঢাকা ফেরত এক যুবক, অপরজন রংমহল গ্রামের ওমান ফেরত এক প্রবাসী। মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানান, বুধবার দুপুর পর্যন্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাব ও ঢাকা থেকে প্রাপ্ত মোট ১৮টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে ১৫ জন নেগেটিভ ও ৩ জন পজেটিভ এসেছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স করোনাভাইরাসের আক্রান্ত হওয়ায় সিনিয়র স্টাফ নার্সসহ কয়েকজন সহকর্মীকে হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া তাঁর সরকারি কোয়াটারের (বাসভবন) লকডাউন করা হয়েছে। অপরদিকে, মেহেরপুরের গাংনীতে প্রথম দুজন করোনা রোগী শনাক্তের বাড়িসহ আশেপাশের পরিবারকে লকডাউন করা হয়েছে। বুধবার গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও সাদিয়া সুলতানা দু’জন করোনা রোগী পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পজেটিভ রোগীর মধ্যে একজন গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের বাসিন্দা, তিনি ঢাকা থেকে ফিরেছেন। অপরজন কাথুলী ইউনিয়নের রংমহল গ্রামের বাসিন্দা, তিনি ওমান ফেরত এক প্রবাসী। বুধবার দুপুরে প্রথমে সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমানের নেতৃত্বে ষোলটাকা গ্রামের পজেটিভ রোগীর পরিবার ও আশপাশের ৯টিসহ মোট ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়। এরপরে উপজেলা নিবার্হী কর্মকর্তা দিলারা রহমান উপজেলার কাথুলী ইউনিয়নের রংমহল গ্রামে করোনা পজিটিভ রোগীর পরিবারসহ আশপাশের আরও ৯টি বাড়ি লকডাউন ঘোষণা করেন। এ সময় সরকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমানসহ ফোর্স, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াজুল আলম, আরএমও ডা. সাদিয়া সুলতানাসহ এলাকার সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন। তাদেরকে যেকোনো ধরনের সহায়তা পেতে হটলাইনে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। সেই সাথে করোনাভাইরাস সচেতনতায় সব নিয়মকানুন যথাযথভাবে পালনের পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এ নিয়ে মেহেরপুরে জেলায় মোট ছয়জন করোনা শনাক্ত হল। এর মধ্যে মুজিবনগর উপজেলার ভরপাড়া গ্রামের ইদ্রীস আলী শাহ মৃত্য বরণ করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)