দর্শনা পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2020-05-07 ইং
দর্শনা পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: মহাসংকটের মধ্যে দিনাতিপাত করছে নিম্ন আয়ের মানুষগুলো। করোনাভাইরাসের এ সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দর্শনা পৌর ও সরকারি কলেজ ছাত্রদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দর্শনা পৌর ও কলেজ ছাত্রদল ৬০টি দুস্থ পরিবারের বাড়িতে গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দেয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল ও আলু। দর্শনা পৌর ছাত্রদল নেতা আরাফাত হোসেন, জাকির হুসাইন, এস এম কামরুল হাসান লাবু ও দর্শনা সরকারি কলেজ ছাত্রদল নেতা ফজলুর রহমানের উদ্যোগে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)