চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্তের চাষ করা ভুট্টা কেটে প্রক্রিয়াজাতকরণ করে দিলো পুলিশ

আপলোড তারিখঃ 2020-05-06 ইং
চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্তের চাষ করা ভুট্টা কেটে প্রক্রিয়াজাতকরণ করে দিলো পুলিশ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত যুবকের চাষ করা ভুট্টা কেটে প্রক্রিয়াজাতকরণ করে দিয়েছে জেলা পুলিশ। চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশনায় বুধবার সকালে জেলা পুলিশ মাঠ থেকে হাজরাহাটি গ্রামের করোনা আক্রান্ত ওই যুবকের ভুট্টা কেটে সম্পূর্ণরূপে প্রক্রিয়াজাতকরণ করে বাড়িতে উঠিয়ে দেয়। জানাগেছে, চুয়াডাঙ্গার হাজরাহাটি গ্রামের এক যুবক করোনাভাইরাসে আক্রান্ত। তাঁর পরিবারে কর্মক্ষম মানুষ বলতে সে একায়। তার অসুস্থ্যতার কারনে পরিবারটি অসহায় হয়ে পড়ে। পরিবারটি জানায়, এক খণ্ড জমিতে তাদের একটি ভুট্টার ক্ষেত আছে। ভুট্টা কেটে ঘরে তোলার মতো হয়ে গেছে। কিন্তু কোন শ্রমিক পাওয়া যাচ্ছে না। বিষয়টি চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামের নজরে আসলে তিনি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেন। পুলিশ সুপারের নির্দেশে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান পুলিশের একটি টিম ও স্বেচ্ছাসেবক নিয়ে ওই যুবকের ভুট্টা মাঠ থেকে কেটে সম্পূর্ণরূপে প্রক্রিয়াজাতকরণ করে দেয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)