চুয়াডাঙ্গায় আরও সাত জনকে করোনা শনাক্ত করেছে আইইডিসিআর ও যবিপ্রবি ল্যাব

আপলোড তারিখঃ 2020-05-06 ইং
চুয়াডাঙ্গায় আরও সাত জনকে করোনা শনাক্ত করেছে আইইডিসিআর ও যবিপ্রবি ল্যাব ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা থেকে পাঠানো নমুনায় আইইডিসিআর ও যবিপ্রবি ল্যাব সাত জনকে করোনা শনাক্ত করেছে। বুধবার (৬ মে) সকাল ১১টার পর চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসে এ রিপোর্ট এসে পৌঁছায়। জানা যায়, চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত সন্দেহে (২ মে) শনিবার আট জনের ও (৩০ এপ্রিল) ২৮ জনের নমুনা সংগ্রহ করে কুষ্ঠিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসাতাল এ সকল নমুনা পরিক্ষার জন্য আইইডিসিআর এ পাঠায়। বুধবার (৬ মে) আইইডিসিআর থেকে উক্ত ৩৬ টি নমুনার থেকে ২ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসে পৌঁছাই। এদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম ল্যাবে করোনাভাইরাস পরীক্ষায় চুয়াডাঙ্গায় পাঁচজনসহ চার জেলায় নতুন করে আরও ১৩ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গায় পাঁচজন, যশোরে একজন, ঝিনাইদহে ছয়জন ও মেহেরপুরে একজনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (৬ মে) সকালে যবিপ্রবি থেকে এ ফলাফল জানানো হয়। চুয়াডাঙ্গার বলদিয়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া জাহিদুল ইসলামসহ চুয়াডাঙ্গা সদর উপজেলায় পাঁচ জন, আলমডাঙ্গায় এক ও দামুড়হুদা উপজেলায় এক জনসহ চুয়াডাঙ্গা জেলায় করোনা পজেটিভ মোট সাত জন। এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতলে (২ মে) শনিবার আট জনের ও (৩০ এপ্রিল) ২৮ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। উক্ত নমুনার রিপোর্ট নিয়ে সন্দিহান থাকায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল নমুনা গুলো আইউডিসিআর এ পাঠায়। আজ বুধবার সকাল ১১টার পর আইইডিসিআর থেকে দুই টি নমুনার রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। একই সাথে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী চুয়াডাঙ্গায় পাঁচ জনেরসহ মোট সাত জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। এ ছাড়ার আরও কিছু নেগেটিভ রিপোর্ট এসেছে। চুয়াডাঙ্গায় করেনা পজেটিভ অথবা নেগেটিভ রিপোর্টের মোট সংখ্যা বাড়তে পারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)