ঝিনাইদহে আ.লীগের সাবেক এমপি-তিন চিকিৎসকসহ আক্রান্ত ৭

আপলোড তারিখঃ 2020-05-06 ইং
ঝিনাইদহে আ.লীগের সাবেক এমপি-তিন চিকিৎসকসহ আক্রান্ত ৭ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: তিন দিন বিরতির পর ঝিনাইদহে মঙ্গলবার (৫ মে) করোনাভাইরাসে তিন চিকিৎসক, কালীগঞ্জের সাবেক এমপি, এক নার্সসহ সাতজন আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সকালে ৩৫ জনের প্রাপ্ত রিপোর্টে ৭ জনের পজেটিভ ও ২৮ জনের নেগেটিভ ফলাফল এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৮ জন। গত ২৫ এপ্রিল ঝিনাইদহে প্রথম দুজনের শরীরে করোনা শনাক্ত হওয়ার পর আক্রান্তর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন ঝিনাইদহ সদর হাসপাতালের গাইনি চিকিৎসক মার্ফিয়া খাতুন ও মেডিকেল অফিসার মারুফ আল হাসান, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আব্দুল মান্নান ও নার্স জামিলা খাতুন, কোটচাঁদপুরে মেডিকেল অফিসার মিথুন দে, শৈলকুপার দুধসর গ্রামের আয়েশা খাতুন ও শৈলকুপা হাসপাতালের স্টোরকিপারের স্ত্রী চতুরা গ্রামের রাশেদা খাতুন। ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম গণমাধ্যমকর্মীদের জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মঙ্গলবার ৭ জন করোনাভাইরাসের নমুনার ফলাফল পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৮ জন। তিনি জানান, আক্রান্তদের শারীরিক অবস্থা দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, জেলায় মোট আক্রান্ত ২৮ জনের ১৬ জন স্বাস্থ্য বিভাগের কর্মী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)