মেহেরপুর জেলা বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2020-05-06 ইং
মেহেরপুর জেলা বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় ও খেটে খাওয়া কর্মহীন হয়ে পড়া পরিবারের মধ্যে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকাল ১০টার দিকে দরবেশপুর গ্রামে এ খাদ্যসহায়তা বিতরণের উদ্বোধন করেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সহযোগিতায় মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৯টি গ্রামে এ দিন ৫ শ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ওলি মোহাম্মদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আরজুল্লাহ মাস্টার বাবলু, জেলা বিএনপির অন্যতম নেতা শাহজাহান শাহান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক লিয়াকত আলী, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শেখ রাশিদুল ইসলাম রাজনসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)