কৃষকের ধান কেটে দিল মেহেরপুর সদর উপজেলা কৃষক লীগ

আপলোড তারিখঃ 2020-05-06 ইং
কৃষকের ধান কেটে দিল মেহেরপুর সদর উপজেলা কৃষক লীগ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা কৃষক লীগ দীঘিরপাড়া গ্রামের এক অসহায় কৃষকের দুই বিঘা জমির পাকা ধান কেটে দিয়েছে। করোনাভাইরাসের কারণে ধান কাটা শ্রমিক না পাওয়ায় এবং কৃষকের কর্মহীনতা ও অস্বচ্ছলতার কারণে মেহেরপুর সদর উপজেলা কৃষক লীগ ওই কৃষকের ধান কাটার উদ্যোগ গ্রহণ করে। মঙ্গলবার (৫ মে) সকালে সদর উপজেলার দীঘিরপাড়া গ্রামে কৃষক মুস্তাকিমের দুই বিঘা ধান কেটে দেন সদর উপজেলা কৃষক লীগের নেতা-কর্মীরা। মেহেরপুর জেলা কৃষক লীগের সভাপতি মাহবুব আলম শান্তি উপস্থিত থেকে এ ধান কাটার উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শরীফউদ্দিন নিকুলসহ জেলা ও উপজেলা কৃষক লীগের নেতা-কর্মীরা ধানকাটা কাজে অংশগ্রহণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)