বিএডিসি শ্রমিকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2020-05-06 ইং
বিএডিসি শ্রমিকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ে অবস্থিত বিএডিসি শ্রমিকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলার জুয়েলারি হাউসের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ জুয়েলারি সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রিপনুল হাসান। মঙ্গলবার (৫ মে) বেলা ১১টায় বিএডিসির ৫০ জনের অধিক শ্রমিকদের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় বিএডিসি উপপরিচালক শামীম হায়াদার, সহকারী উপপরিচালক রেজওয়ানুল ইসলাম, উপসহকারী পরিচালক মজিবর রহমান, পরিচালক (মহিমা টেলিকম) রোকনুল হাসান উপস্থিত থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। একই দিনে দৌলাতদিয়াড় এলাকার কর্মহীন আরও ৫০ জনের অধিক মানুষদের খুঁজে বের করে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পেঁয়াজ, পেঁপে, আলু, লাউ, কলাসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য উপকরণ। এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাফিজুর রহমান মাফি, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন রেজা, আব্দুল হালিম, ফিরোজ ভাই, মাহফুজ ভাই, স্বপন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)