তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2020-05-06 ইং
তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: আলমডাঙ্গা পৌর এলাকা ও আইলহাঁস ইউনিয়নে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের মধ্যে তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) বিকেলে আলমডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়া, ক্যানালপাড়া ও গোবিন্দপুরে ৫০টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অপর দিকে, বেলা একটার দিকে আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নে তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে ১৪৭ অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আইলহাঁস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক এবং তারা দেবী ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক নুর মোহাম্মদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)