ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ:
পবিত্র রমজান উপলক্ষে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার দুস্থ ও অসহায় পরিবারে ৩৫০ জনকে ত্রাণ বিতরণ করেছে সাজেদা ফাউন্ডেশন। মঙ্গলবার (৫ মে) দুপুরে কোটচাঁদপুরে রোডস্থ সাজেদা ফাউন্ডেশনের অফিস কার্যালয়ে দুস্থদের মধ্যে এ ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করে। দুস্থ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ত্রাণ কার্যক্রম কর্মসূচিতে নিজস্ব অর্থায়নে ৫ কেজি চাল, ১ কেজি ডাল কেজি, ২ কেজি আলু, ৫ শ গ্রাম তৈল, ৫ শ গ্রাম লবন, ২টা সাবান, ১টি মুরগী, ৬ প্রকার সবজিসহ ৩৫০ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, সাজেদা ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার নুরুজ্জামান, শাখা ব্যবস্থাপক আরিফুজ্জামানসহ অফিসের সহকারী কর্মীরা। এর আগে বারবাজার ইউনিয়নে ১৭০ জনকে, ঘোড়শাল ইউনিয়নে ১৬৫, কোটচাঁদপুর উপজেলায় ১৮৫ ও মহেশপুর উপজেলায় ১৭০ গরীব দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
