ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা পাইলট স্কুলের এসএসসি-৮৭ ব্যাচের বন্ধু সংগঠন ‘ব্লুসুম গার্ডেন’-এ উদ্যোগে কর্মহীন হয়ে পড়া দেড় শতাধিক পরিবারকে ত্রাণসামগ্রী প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) দিনব্যাপী বাড়ি বাড়ি গিয়ে এ ত্রাণসামগ্রী পৌঁছে দেন সংগঠনের সদস্যরা। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু ও মশুর ডাল। ত্রাণসামগ্রী বিতরণে সহযোগিতা করেন বন্ধু সংগঠনের সভাপতি মো. আনোয়ার হোসেন, সম্পাদক মনিরুজ্জামান, কোষাধক্ষ বিজেশ কুমার, রাশেদ, সণ্টু, বিদ্যুৎ, উজ্জ্বল ঢাকায় বসবাসরত অঞ্জন, মুরাদ, তোফায়েল, মাজেদ, এনাম, লিণ্টু, সাইদ, শাহিন, প্রবাসী কার্ফি, স্বপন, আণ্টু কাজল, বীথি, মুন্নি, ছায়রা প্রমুখ।
