আলমডাঙ্গা পাইলট স্কুলের-৮৬ ব্যাচের পক্ষ থেকে পিপিই প্রদান

আপলোড তারিখঃ 2020-05-05 ইং
আলমডাঙ্গা পাইলট স্কুলের-৮৬ ব্যাচের পক্ষ থেকে পিপিই প্রদান ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বন্ধু সংগঠন এসএসসি-৮৬ ব্যাচ আলমডাঙ্গা থানা, উপজেলা পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পিপিই প্রদান করেছে। সোমবার (৪ মে) মোট দেড় শ পিস পিপিই প্রদান করা হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমঙ্গীর কবীর ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাদী জিয়াউদ্দীন আহমেদ সাঈদের হাতে পিপিই তুলে দেন এসএসসি ৮৬ ব্যাচের সভাপতি কাওছার আলী। এ সময় উপস্থিত ছিলেন এসএসসি ৮৬ ব্যাচের সম্পাদক বোরহান উদ্দীন খান বিলাশ, প্রভাষক মিজানুর রহমান, ডাউকি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেলওয়ার হোসেন, ডা. শামসুল আলম, প্রভাষক গোলাম সরোয়ার হায়দার, প্রবাসী রনজু, হাসানুজ্জামান মুন্না, সুজিত কুমার প্রমুখ। এ ছাড়াও তাঁরা প্রতিদিন ২০ জন দরিদ্র রোজাদার পরিবারকে ইফতার খাবার প্রদান করছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)