আলমডাঙ্গায় সিআইডির এসপি পরিচয় দেওয়া প্রতারক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2020-05-05 ইং
আলমডাঙ্গায় সিআইডির এসপি পরিচয় দেওয়া প্রতারক গ্রেপ্তার ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় সিআইডির এসপি পরিচয় দিয়ে এক লাখ টাকা হাতিয়ে নেওয়ার মামলায় আকমাল হোসেন মামুন (৪৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে আলমডাঙ্গা থানার পুলিশ। আকমাল হোসেন মামুন সিরাজগঞ্জ জেলার সরকাটারি গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। নওগাঁ জেলার রাণীগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২ এপ্রিল সিআইডির এসপি আতিক পরিচয় দিয়ে করোনায় ত্রাণ দেওয়ার নামে আলমডাঙ্গা উত্তরা ট্রের্ডাসের ম্যানেজার মহেশ কুমার ভৌতিকার নিকট এক লাখ টাকা দাবি করেন ওই প্রতারক। পরে মহেশ কুমার ভৌতিকা ৫০ হাজার টাকা দিতে বাধ্য হন। এ ঘটনার পর মহেশ ভৌতিকা ৩ এপ্রিল বাদী হয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করলে আলমডাঙ্গা থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেন। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমঙ্গীর কবীর জানান, গ্রেপ্তার হওয়া প্রতারক বিভিন্ন সময় নিজেকে ডিসি-এসপিসহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে ধণাঢ্য ব্যবসায়ীদের নিকট চাঁদাবাজি করে থাকেন। তাঁদের একটি চক্র আছে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)