প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও মেসার্স টুকিটাকি স্টোরের সত্ত্বাধিকারী কাজী হামিদুর রশিদ মনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। সোমবার (৪ মে) সন্ধ্যায় ইফতারের পূর্বে হঠাৎ বুকে প্রচুর ব্যথা অনুভব করে হৃদরোগ আক্রান্ত হয়ে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে একটি মাইক্রোবাসযোগে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার সকাল ১০টায় আন্দুলবাড়ীয়ার পীরে কামেল হযরত খাজা পারেশ সাহেবের রওজা কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
