মুজিবনগরে ৪৯ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2020-05-05 ইং
মুজিবনগরে ৪৯ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মুজিবনগরের তারানগর থেকে ৪৯ বোতল ফেনসিডিলসহ রমজান আলী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক রমজান আলী দামুড়হুদা থানার হুদাপাড়ার মৃত দয়াল আলীর ছেলে। সোমবার (৪ মে) সকাল নয়টার দিকে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের তারানগর গ্রামের মাদারতলার আমজাদ হোসেনের লিচু বাগান থেকে ৪৯ বোতল ফেনসিডিলসহ রমজান আলীকে আটক করে রতনপুর ক্যাম্পের পুলিশ। মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) আব্দুল হাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রতনপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইদুর রহমান ও এএসআই রাশেদুল ইসলাম ফোর্স নিয়ে বাগোয়ান ইউনিয়নের তারানগর গ্রামের মাদারতলার আমজাদ হোসেনের লিচু বাগানে অভিযান চালিয়ে রমজান আলীকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। রমজান আলীকে নিয়মিত মাদক মামলা দিয়ে আদাতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)