দোকান ও শপিংমল খুলছে ১০ মে

আপলোড তারিখঃ 2020-05-05 ইং
দোকান ও শপিংমল খুলছে ১০ মে ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরকে সামনে রেখে আগামী ১০ মে থেকে দোকান-পাট ও শপিংমল খোলার অনুমতি দিয়েছে সরকার। বেশ কয়েকটি শর্ত মেনে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশের শপিংমলগুলো খোলা রাখা যাবে জানিয়ে জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব এবং সব বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের সোমবার (৪ মে) নির্দেশনা পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। ১০ মে থেকে সারা দেশে হাট-বাজার, ব্যবসা কেন্দ্র, দোকানপাট ও শপিংমলগুলো সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে সীমিত পরিসরে খোলা রাখা যাবে। প্রজ্ঞাপনে বলা হয়, শর্তাদির মধ্যে প্রযোজ্য বিষয়াদি বিবেচনা করে দেশের বিভিন্ন জেলা-উপজেলাসমূহ অভ্যন্তরীণভাবে ব্যবসা-বাণিজ্য, দোকান-পাট, শপিংমলসহ অন্য কার্যাবলী আগামী ১০ মে থেকে সীমিত আকারে খুলে দেওয়ার ব্যবস্থা করার জন্য অনুরোধ জানানো হলো। তবে এ ক্ষেত্রে আন্তঃজেলা, আন্তঃউপজেলা যোগাযোগ-চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, হাট-বাজার, ব্যবসা কেন্দ্র, দোকান-পাট ও শপিংমলগুলো সকাল ১০টা হতে বিকেল ৪টার মধ্যে সীমিত রাখতে হবে। সেই সঙ্গে প্রতিটি শপিংমলে প্রবেশের ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঘোষিত সতর্কতা গ্রহণ করতে হবে। এদিকে সোমবার রাতে বাণিজ্যমন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পবিত্র রমজান এবং ঈদুল ফিতরকে সামনে রেখে সীমিত পরিসরে দোকান-পাট, শপিংমলগুলো স্বাস্থ্যবিধি মেনে আগামী ১০ মে থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)