মুজিবনগরে আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2020-05-03 ইং
মুজিবনগরে আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মুজিবনগরে আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (৩ মে) সকাল ১০টার দিকে মুজিবনগর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামের ৩ শ আনসার ও ভিডিপি সদস্যের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১টি সাবান ও ১টি করে মাস্ক রয়েছে। মেহেরপুর জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যাট মো. রাকিবুল ইসলাম খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধন করেন। এ সময় মেহেরপুর সদর উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা ইসরাফিল হোসেন, মুজিবনগর উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা মিরাজুল ইসলাম, সদর উপজেলা প্রশিক্ষক ফেরদৌসী বানু, মুজিবনগর উপজেলা প্রশিক্ষক ফেরদৌস আরা খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)