মেহেরপুর পৌর মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত

আপলোড তারিখঃ 2020-05-03 ইং
মেহেরপুর পৌর মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় ও খেটে খাওয়া কর্মহীন হয়ে পড়া পৌরবাসীর দুর্দিনে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দেওয়া অব্যাহত রেখেছেন মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। রোববার (৩ মে) বিকেলে পৌর মেয়র তাঁর নিজ উদ্যোগে মেহেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চক্রপাড়া ও হঠাৎপাড়ায় কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র ৩ শতাধিক পরিবারের সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এর আগে পৌরসভার মেয়র অন্য ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দিয়েছেন। এ সময় বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দিতে সহযোগিতা করেন পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাফর ইকবাল, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আল মামুন, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলামিন হোসেনসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)