আন্দুলবাড়ীয়ায় কর্মহীন মানুষের মধ্যে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2020-05-03 ইং
আন্দুলবাড়ীয়ায় কর্মহীন মানুষের মধ্যে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের দুস্থ, হতদরিদ্র, গরিব ও অসহায় ২৪০ জন নারী-পুরুষের মধ্যে মাথাপিছু ১০ কেজি চাল ও কর্মহীন মানুষের মধ্যে মাথাপিছু নগদ ৩ শ টাকা বিতরণ করা হয়েছে। রোববার (৩ মে) সকাল ১০টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনে এ ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাবেক অন্যতম নেতা খান তারিক মাহমুদ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সচিব হাসানুজ্জামান হাসান, হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর সামসুল আলম, গ্রাম আদালতের ইউনিয়ন সমন্বয়কারী শ্রীমতি শান্তনা রাণী শর্মা, সমাজসেবক রকিবুল ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)