ডাকবাংলা বাজারে ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীর জরিমানা

আপলোড তারিখঃ 2020-05-03 ইং
ডাকবাংলা বাজারে ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীর জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ডাকবাংলা: সরকারি আইন অমান্য করে দোকান খোলা রাখায় ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে ৩ ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমান ও একজনকে ১ ঘণ্টার জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দোকান মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান কামাল বাজারের চার ব্যবসায়ীর নামে সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। জানা যায়, সরকারি নির্দেশনা উপেক্ষা করে দোকানপাট খোলা রাখায় রোববার (৩ মে) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান ডাকবাংলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিন ব্যবসায়ীকে জরিমানা করেন তিনি। সেই সঙ্গে বাজারে রাজু ইলেকট্রনিক্সের প্রোপাইটার রাজুকে ১ ঘণ্টার জেল প্রদান করেন। এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দোকান মালিক সমিতির সভাপতি আ. রহমান কামাল বাজারের চার ব্যবসায়ীর নামে সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)