ঝিনাইদহের কালীগঞ্জে যুবককে হাতুড়ি পেটা

আপলোড তারিখঃ 2020-05-03 ইং
ঝিনাইদহের কালীগঞ্জে যুবককে হাতুড়ি পেটা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে জিনারুল ইসলাম সবুজ (২৬) নামের যুবলীগের এক কর্মীকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। রোববার (৩ মে) দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাস্টভাঙ্গা ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামে। এ ঘটনায় জিনারুল ইসলামের বড় ভাই আনারুল ইসলাম কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে উল্লেখ করেছেন, ঘটনার দিন রাত সাড়ে আটটার দিকে জিনারুল স্থানীয় বাজার থেকে পায়ে হেটে পাশর্^বর্তী গ্রাম সাতগাছিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছায়। এ সময় সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা সাতগাছিয়া গ্রামের সাহাদত হোসেন ওরফে খোকা ও হাবিবুর রহমানের নেতৃত্বে ৭ থেকে ৮ জন হাতুড়ি এবং রডের লাঠি নিয়ে তাঁর ওপর হামলা করে। এরপর হামলাকারীরা তাঁকে মাটিতে ফেলে দিয়ে পা ও লাঠি দিয়ে উপর্যুপুরি আঘাত করে। তাদের হামলায় তিনি অজ্ঞান হয়ে গেলে মারা গেছে ভেবে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে তাঁকে। সেখান থেকে অবস্থার অবনতি হলে রোববার সকালে ঢাকায় রেফার্ড করে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুলতান আহমেদ জানান, তাঁর হাত, মাথা ও পেটে মারাত্মক আঘাত পেয়েছে। পেট ফুলে উঠছে, কিছু খেলে উঠে যাচ্ছে। যে কারণে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাফুজুর রহমান জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে তদন্তের জন্য স্থানীয় বারবাজার ফাঁড়ির পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)