ঝিনাইদহে শিকারিদের ধরা পাখি বিলে অবমুক্ত করা হচ্ছে

আপলোড তারিখঃ 2020-05-03 ইং
ঝিনাইদহে শিকারিদের ধরা পাখি বিলে অবমুক্ত করা হচ্ছে ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়ীয়া ইউনিয়নের কাকিয়ার বিল থেকে কারেন্ট জাল দিয়ে অতিথি পাখি শিকার করার সময় ৩টি পাখি উদ্ধার করা হয়েছে। গেল রাতে রামনগর গ্রামের বৃক্ষপ্রেমিক ও সমাজসেবক জহির রায়হান পাখিগুলো উদ্ধার করে। রোববার (৩ মে) সকালে রামনগর গ্রামের মাঠে পাখিগুলো অবমুক্ত করা হয়। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, কুমড়াবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, সদর উপজেলা বন কর্মকর্তা সিরাজুল ইসলাম, জহির রায়হানসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে উদ্ধারকৃত কারেন্টজাল পুড়িয়ে দেওয়া হয়। জহির রায়হান জানান, রাতের আঁধারে কাকিয়ার বিলে একটি চক্র অতিথি পাখি শিকার করে আসছিল। জাল উদ্ধার করার সময় তাঁদের কাউকে পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)