হায়দারপুরে খাদ্যসামগ্রী ও আর্থিক সহযোগিতা করলেন সাবেক মেয়র টোটন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2020-05-03 ইং
হায়দারপুরে খাদ্যসামগ্রী ও আর্থিক সহযোগিতা করলেন সাবেক মেয়র টোটন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার হায়দারপুরে মৃত মধু মালিথা ও আহত জধু মালিতার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও আর্থিক সহযোগিতা করলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। রোববার (৩ মে) বিকেল চারটার দিকে এ খাদ্যসামগ্রী ও আর্থিক সহযোগিতা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জজ আদলতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. বেলাল হোসেন, আওয়ামী লীগের নেতা মুন্সি ফজলে রাব্বি ফিট্টু, ওয়ার্ড মেম্বারসহ স্থানীয় মুরব্বিগণ। উল্লেখ যে, চুয়াডাঙ্গার হায়দারপুরে নবগঙ্গা খননকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মধু মালিথা নিহত হন এবং জধু মারিথা গুরতর আহত হন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)