করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা ও মানবিক সহায়তায় যশোর সেনানিবাসের সদস্যরা

আপলোড তারিখঃ 2020-05-03 ইং
করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা ও মানবিক সহায়তায় যশোর সেনানিবাসের সদস্যরা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস প্রতিরোধে গত ২৫ মার্চ থেকে চলছে সাধারণ ছুটি আর লকডাউন। আর এই অসময়ে কর্মহীন হয়ে চরম বিপাকে হাঁসফাঁস অবস্থা খেটে খাওয়া প্রান্তিক জনগোষ্ঠীর। এই জনগোষ্ঠীর সহায়তায় মাঠে নেমেছে দেশের অকুতোভয়ী সেনা সদস্যরা। নিজের জীবনের পরোয়া না করে খাদ্য সহায়তা নিয়ে বাড়ি বাড়ি ছুটছেন তাঁরা। এছাড়াও এ উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় যশোর সেনানিবাসের সেনাসদস্যরা স্থানীয় প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি করছেন নানা প্রকার সামাজিক ও জনসচেতনতামূলক কাজ। রোববারও তাঁদের এ কার্যক্রম অব্যাহত ছিল। `` বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্য-সহায়তা প্রদান অব্যাহত। `` পঙ্গু, অসহায় ও দুস্থদের মধ্যে বিভিন্ন স্থানে খাদ্য-সহায়তা অব্যাহত। ``পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটারিং ও ব্যবসায়ীদেরকে সচেতনতামূলক প্রেষণা প্রদান অব্যাহত। ``স্থানীয় বাজারগুলোতে জনসচেতনতামূলক প্রচারণা অব্যাহত। ``পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটারিং ও ব্যবসায়ীদেরকে সচেতনতামূলক প্রেষণা প্রদান অব্যাহত। ``অসহায় কৃষকদের খেত হতে বিভিন্ন ধরনের সবজি ক্রয় করে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত। ``করোনা পরিস্থিতিতে লকডাউনকৃত একটি বাড়ি পরিদর্শন করছেন স্থানীয় প্রশাসন ও যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। ``বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থদের বাড়ি বাড়ি খাদ্য-সহায়তা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)