৪ দিনে ১০১ চিকিৎসক করোনায় আক্রান্ত

আপলোড তারিখঃ 2020-05-02 ইং
৪ দিনে ১০১ চিকিৎসক করোনায় আক্রান্ত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: সারা দেশে ৫২৩ জন ডাক্তার করোনায় আক্রান্ত হয়েছে। আর চার দিনের ব্যবধানে দেশে ১০১ জন চিকিৎসক আক্রান্ত হয়েছে। এর আগে গত ২৮ এপ্রিল বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ) জানিয়েছিল, ওই দিন পর্যন্ত সারাদেশে ৪২২ জন ডাক্তার আক্রান্ত ছিলেন। দেশে চিকিৎসকেরা করোনাভাইরাসের মোট আক্রান্তদের ৫.৯৪ শতাংশ। চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস এন্ড রেসপন্সিবিলিটিস (এফডিএসআর) শনিবার এসব তথ্য জানিয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৩৮৯ জন, বরিশাল বিভাগে ০৯ জন, চট্রগ্রাম বিভাগে ১৭ জন, সিলেট বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ৩০ জন, রংপুর বিভাগে ৭ জন, ময়মনসিংহ বিভাগে ৬১ জন এবং রাজশাহী বিভাগে ৩ জন চিকিৎসক আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)