চুয়াডাঙ্গায় ভিডিপি সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করলেন ডিসি-এসপি

আপলোড তারিখঃ 2020-05-02 ইং
চুয়াডাঙ্গায় ভিডিপি সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করলেন ডিসি-এসপি ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ৩ শ জন দুস্থ ভিডিপি সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২ মে) দুপুর ১২টায় আলুকদিয়া আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ ভিডিপি সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম এবং আনসার ও ভিডিপির পরিচালক মোহাম্মদ আমিন উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক বাসুদেব ঘোষ, কামরুল ইসলাম, সিএ ও কোম্পানি কমান্ডার মিয়াজান আলী, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অনন্ত কুমার ঘোষ, সার্কেল অ্যাডজুটেন্ট সাইফুল ইসলাম, দামুড়হুদা উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আশরাফুল ইসলাম প্রমুখ। নিরাপদ দূরুত্ব বজায় রেখে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসমগ্রীর মধ্যে ছিল পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি পেঁয়াজ, একটি করে সাবান এবং মাস্ক। জেলা আনসার ও ভিডিপির পরিচালক মোহাম্মদ আমিন উদ্দিন জানান, সারা দেশে প্রায় ১ লাখ ৫৫ হাজার ভিডিপি সদস্যদের খাদ্য-সহায়তার আওতায় আনা হয়েছে। চুয়াডাঙ্গা জেলায় মোট ১ হাজার ২ শ দস্থ ভিডিপি সদস্যদের খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে। শনিবার সদর উপজেলার ৩ শ দুস্থ ভিডিপি সদস্যদের মধ্যে ওই ত্রাণসামগ্রী বিতরণ করা হলো। পর্যায়ক্রমে দামুড়হুদা, জীবননগর ও আলমডাঙ্গা উপজেলার আরও ৯ শ দুস্থ ভিডিপি সদস্যদের মধ্যে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)