নওগাঁ-২ আসনের এমপি শহিদুজ্জামান সরকার করোনা পজেটিভ

আপলোড তারিখঃ 2020-05-02 ইং
নওগাঁ-২ আসনের এমপি শহিদুজ্জামান সরকার করোনা পজেটিভ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: নওগা-২ আসনের সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার করনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আওয়ামী লীগ দলীয় এই সংসদ সদস্য শুক্রবার (১ মে) বিকালে তার করোনা পজিটিভ হওয়ার বিষয়টি জেনেছেন। তিনি গত ২৮ এপ্রিল তার নির্বাচনি এলাকা থেকে ঢাকায় আসেন। এরপর করোনার উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা করতে দেন। বর্তমানে তিনি ন্যাম ভবনের বাসায় কোয়ারেন্টিনে আছেন। এই সংসদ সদস্য দশম সংসদে জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। একাধিকবার নির্বাচিত ও জাতীয় সংসদে একটি স্থায়ী কমিটির সভাপতি। জানা গেছে, শুক্রবার নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছেন। তাকে জানানো হয়েছে, তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে। তিনি এখন ন্যাম ভবনের বাসায় পরিবারের অন্যদের থেকে আলাদা আছেন। এই সংসদ সদস্য তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। প্রসঙ্গত, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর এই প্রথম একজন সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)