মেহেরপুরে ফ্রেন্ডস ৮৭’র ফ্রি ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

আপলোড তারিখঃ 2020-05-02 ইং
মেহেরপুরে ফ্রেন্ডস ৮৭’র ফ্রি ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: করোনাভাইরাস সংক্রমনের কারণে চিকিৎসাবঞ্চিত সাধারণ রোগীদের চিকিৎসা প্রদানের লক্ষে মেহেরপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির উদ্যোগে তাঁর সংগঠন ফ্রেন্ডস ৮৭ সার্কেলের সহযোগিতায় ফ্রি ভ্রাম্যমাণ মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ মে) সকাল সাড়ে ৯টায় মেহেরপুর সরকারি উচ্চবালিকা বিদ্যালয় প্রাঙ্গণে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি টেলিফোনের মাধ্যমে এই ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় ফ্রেন্ডস ৮৭ সার্কেলের সভাপতি আমিনুল ইসলাম খোকন, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ও ফ্রেন্ডস ৮৭-এর সদস্য ফজলুল হক মণ্টু, ফ্রেন্ডস ৮৭-এর সদস্য মনিরুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কুষ্টিয় ল্যাব কেয়ার মেডিকেল সার্ভিসের চেয়ারম্যান ডা. সজিবুল হক (মেডিসিন) ও ডা. আল আরাফাত আকাশ (জেনারেল ফিজিসিয়ান) রোগী দেখেন ও ব্যবস্থাপত্র প্রদান করেন। ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের ফ্রি ওষুধ দেওয়া হয়। উদ্বোধনী দিনে ১৫০ জন রোগীর ফ্রি চিকিৎসা প্রদান করা হয়। প্রতি শুক্রবার এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)