ছবির ক্যাপশন:
প্রতিবেদক, উথলী:
জীবননগর উপজেলার উথলী বাজারে পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালতে ১ হাজার ৯ শ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১ মে) বিকেল সাড়ে চারটার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রেখে ব্যবসা পরিচালনা করার কারণে সামাদ কসমেটিক্সকে এক হাজার টাকা ও মোটরসাইকেল চালানোর কারণে কয়েকটি মোটরসাইকেল চালকদের আলাদা আলাদাভাবে মোট ৯ শ টাকা জরিমানা করেন।
