করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা ও মানবিক সহায়তায় যশোর সেনানিবাসের সদস্যরা

আপলোড তারিখঃ 2020-05-02 ইং
করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা ও মানবিক সহায়তায় যশোর সেনানিবাসের সদস্যরা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস প্রতিরোধে গত ২৫ মার্চ থেকে চলছে সাধারণ ছুটি আর লকডাউন। আর এই অসময়ে কর্মহীন হয়ে চরম বিপাকে হাঁসফাঁস অবস্থা খেটে খাওয়া প্রান্তিক জনগোষ্ঠীর। এই জনগোষ্ঠীর সহায়তায় মাঠে নেমেছে দেশের অকুতোভয়ী সেনা সদস্যরা। নিজের জীবনের পরোয়া না করে খাদ্য সহায়তা নিয়ে বাড়ি বাড়ি ছুটছেন তাঁরা। এছাড়াও এ উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় যশোর সেনানিবাসের সেনাসদস্যরা স্থানীয় প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি করছেন নানা প্রকার সামাজিক ও জনসচেতনতামূলক কাজ। শুক্রবারও (১ মে) তাঁদের এ কার্যক্রম অব্যাহত ছিল। `` পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত বাজার মনিটরিং। `` জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাঁচাবাজারগুলোতে নিয়মিত মাইকিং কার্যক্রম অব্যাহত। `` জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাঁচাবাজারগুলো মনিটরিং ও নিয়মিত মাইকিং কার্যক্রম অব্যাহত। `` দেশের বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণে সহায়তা করছেন যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। `` করোনা সংক্রমন রোধে বাজার মনিটারিং এ তৎপর রয়েছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। `` চলমান করোনা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় বাজারগুলোতে নিয়মিত প্রেষণা প্রদান অব্যাহত। `` সঠিক সময়ে দোকান বন্ধ করতে ও সামাজিক দূরুত্ব বজায় রেখে বিক্রয় করার জন্য ব্যবসায়ীকে নির্দেশনা প্রদান করা হচ্ছে। `` পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত বাজার মনিটরিং। `` মাস্ক পরিধান করতে এক পথচারীকে প্রেষণা প্রদান করছেন যশোর সেনানিবাসের এক সেনাকর্মকর্তা। `` ছিন্নমূল ও দুস্থদের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত। `` সত্যিকারের দুস্থদের খুঁজে তাদের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। `` ছিন্নমূল, অসহায়, হতদরিদ্র, পঙ্গু এবং মধ্যবিত্তদের খুঁজে তাদের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার প্রচেষ্টা। `` প্রত্যন্ত গ্রাম অঞ্চলের দুর্গম এলাকাগুলোতে দুস্থদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার প্রচেষ্টা। `` অসহায় এবং দুস্থদের মধ্যে শস্য-সবজির বীজ বিতরণ কার্যক্রম শুরু। `` অসহায় এবং দুস্থদের মধ্যে শস্য-সবজির বীজ বিতরণ কার্যক্রম শুরু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)