ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে বাংলাদেশ সেনাবাহিনী বগুড়া ৪০ ফিল্ড আর্টিলারির রেজিমেন্টের উদ্যোগে মেহেরপুর শহরসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরের দিকে মেহেরপুর শহরসহ সদর উপজেলার আমঝুপি এলাকায় এ অভিযান চালানো হয়। সেনাবাহিনীর বগুড়া ৪০ ফিল্ড আর্টিলারির রেজিমেন্টের ক্যাপটেন নাসির উদ্দিনের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালান।
