ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
করোনাভাইরাসের কারণে কর্মহীন মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম উপস্থিত থেকে মোট ৪ শ জনের মধ্যে চাল বিতরণ করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মাইনউদ্দিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।
