কার্পাসডাঙ্গার কুতুবপুরে এক সঙ্গে চার সন্তান জন্ম দিলেন মারুফা

আপলোড তারিখঃ 2020-05-01 ইং
কার্পাসডাঙ্গার কুতুবপুরে এক সঙ্গে চার সন্তান জন্ম দিলেন মারুফা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুরে একই সাথে চারটি বাচ্চা জন্ম দিলেন মারুফা খাতুন নামের এক নারী। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর ছয়টার দিকে চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে নরমাল ডেলিভারিতে এ চারটি সন্তান প্রসব করেন কুতুবপুর পূর্বপাড়ার শাহাদৎ শেখের মেয়ে মারুফা বেগম। জানা গেছে, ২০০৯ সালে পারিবারিকভাবে মারুফা খাতুনের বিবাহ হয় নাটুদহ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আইনাল তরফদারের ছেলে এরশাদ আলীর সঙ্গে। বিবাহের দুই বছরের মাথায় সংসারে নতুন অতিথি হিসেবে মারুফার কোলজুড়ে আগমন ঘটে এক কন্যা সন্তানের। এরপর সাত বছর পর ২০১৮ সালে একই সঙ্গে অপুষ্টি ৩ (তিন) সন্তান জন্ম দিলে কয়েক দিন পর মারা যায় সবাই। বৃহস্পতিবার আবারও মারুফা খাতুনের কোলজুড়ে এসেছে একই সঙ্গে দুই পুত্র সন্তান ও দুই কন্যাসন্তান। মা ও বাচ্চাদের শারীরিক অবস্থা জানতে চাইলে নার্সিং হোমে বাচ্চাদের সঙ্গে থাকা মামা মাহবুর রহমান সবার কাছে দোয়া কামনা করে বলেন, আলহামদুলিল্লাহ মা ও বাচ্চারা এখন সুস্থ আছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)