ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ত্রীবেনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ত্রাণ বিতরণ করছেন সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাফর ইকবাল মোল্লা। এক সপ্তাহ ধরে তিনি ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে কর্মহীন অসহায় দিনমজুর পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করে যাচ্ছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গ্রামের মাঝের পাড়ায় কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসহায়তা বিতরণ করেন। এ সময় ওয়ার্ড বিএনপির সভাপতি জহুরুল ইসলাম মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ উদ্দীন মোল্লা, যুবদলের নেতা আমিরুল ইসলাম ও লাভলু মণ্ডল উপস্থিত ছিলেন। ত্রীবেনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাফর ইকবাল মোল্লা জানান, করোনা পরিস্থিতি যতদিন থাকবে ততদিন তিনি হতদরিদ্রদের পাশে দাঁড়াবেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশে তিনি এই ত্রাণ বিতরণ করে অসাহায়দের পাশে থাকার চেষ্টা করছেন।
