হরিণাকুণ্ডুতে যুবককে হাতুড়িপেটা রক্তাক্ত জখম

আপলোড তারিখঃ 2020-05-01 ইং
হরিণাকুণ্ডুতে যুবককে হাতুড়িপেটা রক্তাক্ত জখম ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নের বেলতলা গ্রামের বিপুল (২২) নামে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে দূর্বৃত্তরা। বুধবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে ওই গ্রামের জিকে মেইন ক্যানেলের ব্রিজ মোড়ে এ ঘটনা ঘটে। আহত যুবক বেলতলা গ্রামের মজনু মণ্ডলের ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে আহতের পিতা বাদি হয়ে হরিণাকুণ্ডু থানায় মামলা করেছেন। মামলায় পাশর্^বর্তী শড়াতলা গ্রামের আবুল হোসেনের ছেলে আজিজসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। হরিণাকুণ্ডু হাসপাতালে চিকিৎসাধীন বিপুল জানান, বুধবার রাতে তারাবির নামাজ পড়ে তিনি ফার্মেসিতে ওষুধ কিনতে যাচ্ছিলেন। এ সময় আসামি আজিজসহ ৪-৫ জন দূর্বৃত্ত তাঁর ওপর অতর্কিত হামলা চালিয়ে হাতুড়ি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। হামলার কারণ সম্পর্কে জানা গেছে, আসামি আজিজ গত মার্চে মাসে বেলতলা গ্রামের এক নারীকে আটকে রেখে উত্যক্ত করে। তুচ্ছ ঘটনায় ওই গ্রামের এক শিক্ষককে লাি ত করে। এ ঘটনায় ওই শিক্ষক বাদী হয়ে আজিজের নামে থানায় একটি অভিযোগ করেন। এ সব ঘটনার কারণেই বিপুলকে হাতুড়িপেটা করা হয়েছে। আজিজ এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। হরিণাকুণ্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান, ঘটনার পরই আসামীকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। কিন্তু আসামীরা পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)