ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
দর্শনার বুইচিতলা থেকে ৩১ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে বিজিবি। বুধবার (২৯ এপ্রিল) রাত ১১টার দিকে তাঁকে আটক করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মো. জহির উদ্দিন বাবর ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত বুইচিতলা গ্রামের তিন রাস্তার মোড় হতে ৩১ পিস ইয়াবাসহ আবুল কাশেম (৪৫) নামের একজনকে আটক করেন। আটক আবুল কাশেম বুইচিতলা গ্রামের ইসলাম মণ্ডলের ছেলে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৯ হাজার ৩ শ টাকা। উদ্ধার হওয়া ইয়াবা ও আটক আসামিকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আরও তিনজনকে পলাতক আসামি করে মামলা করেছে বিজিবি।
