খাদ্যসামগ্রী বিতরণকালে মেয়র জিপু চৌধুরী বললেন এটি প্রধানমন্ত্রীর উপহার

আপলোড তারিখঃ 2020-04-30 ইং
খাদ্যসামগ্রী বিতরণকালে মেয়র জিপু চৌধুরী বললেন এটি প্রধানমন্ত্রীর উপহার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ‘এই সেই খাদ্যসামগ্রী, যেটির কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন। প্রধানমন্ত্রী বলেছিলেন, মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে যাবে। আপনাদের ঘরে সেই খাবারই আমি পৌঁছে দিচ্ছি। আমি প্রধানমন্ত্রীর দেওয়া উপহার আপনাদের মাঝে পৌঁছে দিচ্ছি।’ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে চুয়াডাঙ্গার অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার সময় এসব কথা বলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। তিনি আরও বলেন, ‘করোনাভাইরাসে আতঙ্কিত হওয়া যাবে না। সচেতন হতে হবে। সরকারি নির্দেশনা মেনে নিজের নিজের ঘরে অবস্থান করুন। খাবার আমরা পৌঁছে দেব। অপ্রয়োজনে বাইরে বের হবেন না। ভরসা রাখুন, খুব শিগগিরই আমরা স্বাভাবিক চুয়াডাঙ্গা ফিরে পাব। আগের মতো প্রাণচা ল্য ফিরে পাব।’ চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু প্রতিদিনই মানুষের বাড়ি বাড়ি যেয়ে সরকারি ত্রাণসামগ্রী পৌছে দিচ্ছেন। দিনের বেলা নানা প্রকার সামাজিক কাজ, মশা নিধন, জীবাণুনাশক স্প্রে ছিটানো আর রাতে মানুষের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন। বৃহস্পতিবার খাদ্যসামগ্রী বিতরণকালে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকিসহ পৌর কাউন্সিলর ও বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সঙ্গে ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)