চুয়াডাঙ্গায় করোনা সন্দেহে আরও ২৭ জনের নমুনা সংগ্রহ

আপলোড তারিখঃ 2020-04-30 ইং
চুয়াডাঙ্গায় করোনা সন্দেহে আরও ২৭ জনের নমুনা সংগ্রহ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নতুন আরও ২৭ জনের নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ২৬টি ও বিকেলে আরও একটি নমুনাসহ মোট ২৮টি নমুনা সংগ্রহ করা হয়। এদিকে পূর্বের অমীমাংসিত ২৮টি পজেটিভ রিপোর্টের ফলাফল প্রকাশ করেছে আইইডিসিআর। উক্ত রিপোর্টে ২৭টিই নেগেটিভ ও ১টি পজেটিভ বলে আইইডিসিআর জেলা সিভিল সার্জনকে জানায়। বৃহস্পতিবার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আরও ১৫টি নমুনার নেগেটিভ রিপোর্ট পাঠিয়েছে সিভিল সার্জন অফিসে। এদিকে, বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ১৯টি নমুনা, জীবননগর থেকে ৭টি নমুনাসহ ২৬টি নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। একই দিনে করোনা উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বলদীয়া দাশপাড়ার এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন কি না, সে বিষয়ে নিশ্চিত হতে বৃহস্পতিবার বিকেলে ওই মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। সংগৃহীত এ নমুনা ১ মে শুক্রবার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের বর্তমান প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী জেলা থেকে মোট নমুনা সংগ্রহ ৩৭০টি, প্রাপ্ত রিপোর্ট ২৭৬টি, পজেটিভ ৯টি, নেগেটিভ ২৬৭টি, সুস্থ ১ ও মৃত্যু শূণ্য এবং ৩০ এপ্রিল পাঠানো ২৭টি রিপোর্টসহ ফলাফল পেতে বাকি আছে ৯৪টি নমুনা। উল্লেখ্য, ২৮ এপ্রিল চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা উপজেলাসহ মোট ২৮ জনকে করোনা শনাক্ত করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। একই সঙ্গে ২৮টি রিপোর্ট পজেটিভ হওয়ায় এ ফলাফল নিয়ে সন্দেহ থাকায় পরে উক্ত ২৮ জনের রিপোর্ট স্থগিত করে তা নিশ্চিত করণের জন্য ওই দিনই ঢাকা আইইডিসিআর-এ পাঠায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। ৩০ এপ্রিল আইইডিসিআর এ ২৮টি পজেটিভ নমুনার ২৭টি নেগেটিভ ও ১টি পজেটিভ নিশ্চিত করে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগকে জানায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)