হতদরিদ্র কৃষকের ধান কেটে দিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র চৌধুরী জিপু

আপলোড তারিখঃ 2020-04-30 ইং
হতদরিদ্র কৃষকের ধান কেটে দিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র চৌধুরী জিপু ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: এবার চুয়াডাঙ্গায় হতদরিদ্র কৃষকের ধান কেটে দিলেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। এ সময় তাঁর সঙ্গে জেলা ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরাও কাঁচি-কাস্তে হাতে নিয়ে ওই খেতের পাকা ধান কেটে ঘরে তুলে দেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বেলগাছি গ্রামের কুমোরগাড়ির মাঠে লাল্টু আলীর খেতের ধান কেটে দেন তাঁরা। পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেন, মহামারি করোনাভাইরাসের প্রকোপে থমকে দাঁড়িয়েছে পুরো বিশ্ব। নিস্তার পাইনি বাংলাদেশও। থমকে দাঁড়িয়েছে দেশের গোটা জনজীবন। দরিদ্র অসহায় কৃষকেরা পড়েছেন অভাব অনটনে। খেতের ধান পরিপক্ক হলেও শ্রমিক ও খরচের অভাবে ধান কাটতে পারছেন না তাঁরা। এমন একজন কৃষক লাল্টু আলীর জমির ধান কেটে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের সমন্বয়ে একখণ্ড জমির ধান কেটে তা মাড়াইয়ের জন্য বাড়ি পৌঁছে দেওয়া হয়। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ বলেন, দেশের প্রতিটি ক্রান্তিকালে ছাত্রলীগের কর্মীরা স্বেচ্ছায় নিজেদেরকে আত্মনিয়োগ করে। এবার করোনা মহামারিতেও তার ব্যতিক্রম হয়নি। তারই ধারাবাহিকতায় দরিদ্র কৃষকের একখণ্ড জমিতে কাটা উপযোগী ধান কেটে ওই কৃষককে সাহায্য করা হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের সামাজিক কাজে নিজেদরকে নিয়োজিত রাখার প্রতিশ্রুতি তাঁর। এছাড়া ধান কাটা কাজে আরও অংশ নেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, ছাত্রলীগ নেতা ইমদাদুল হক সজল, সুমন রেজা, ইমরান আহমেদ, সেচ্ছাসেবক লীগ নেতা মাফিজুর রহমান মাফি প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)