ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
‘মহামারি করোনাভাইরাসের কারনে দিনমজুর, ভ্যানচালকসহ অনেকে আজ কর্মহীন হয়ে পড়েছে। কর্মহীন মানুষের পাশে আমি সব সময় ছিলাম, আছি এবং থাকব। গোটা রমজান মাসেই এসব মানুষকে আমি ত্রাণসামগ্রী বিতরণ করব। আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন। অপ্রয়োজনে বাইরে বেরোবেন না।’ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিজে ঘুরে ঘুরে জীবননগরের সুটিয়া, বৈদ্যনাথপুর, হাসাদহ ও জীবননগর পৌরসভার ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে তিনি নিজ তহবিল থেকে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের মধ্যে চাল, ডাল, তেল, ছোলা ও মাস্ক বিতরণকালে এসব কথা বলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল মল্লিক।
পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিদিনই তিনি অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করছেন। তিনি আরও বলেন, ‘এখন হয়ত করোনা বিশ্বে আতঙ্ক। কিন্তু আপনারা যদি সরকারি নির্দেশনা মেনে মাত্র কিছুদিন ঘরে থাকেন, তাহলে অবশ্যই অতিদ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব হবে। আওয়ামী লীগ সরকার সব সময় মানুষের পাশে ছিল, থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীকে নির্দেশনা দিচ্ছেন। আপনারা ঘরেই থাকুন, খাবার আমরা পৌঁছে দেব। কেউ না খেয়ে থাকবে না। ’ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, জীবননগর মোটর শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মিজানুর রহমান মিজান, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, সিরাজুল ইসলাম, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আবু তালেব, যুবলীগের নেতা খাজা, ছাত্রলীগ নেতা রিয়াজ প্রমুখ।