গৃহবধূর অশ্লীল ছবি ইন্টারনেটে, যুবক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2020-04-30 ইং
গৃহবধূর অশ্লীল ছবি ইন্টারনেটে, যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: গৃহবধূর অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে নাহিদ হাসান (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (২৯ এপ্রিল) সকালে ঝিনাইদহে শৈলকূপার রাণীনগর থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আল জানান, ২০১৪ সালে ঝিনাইদহ সরকারি কেসি কলেজে অধ্যায়নরত অবস্থায় রানীনগর গ্রামের নাহিদ হাসান একই এলাকার এক কলেজছাত্রীর সঙ্গে সম্পর্ক করেন। পরে তাঁর অজান্তে অশ্লীল ছবি তুলে রাখেন তিনি। সম্প্রতি ওই কলেজছাত্রীর বিয়ে হলে নাহিদ অশ্লীল ছবি ইন্টারনেটে ছেড়ে দেন। ভুক্তভোগী অভিযোগ করলে অভিযান চালিয়ে নাহিদকে আটক করে র‌্যাব। এ ঘটনায় শৈলকূপা থানায় পর্নগ্রাফি আইনে মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)