ছাত্রদল সভাপতির পর এবার যুবদল নেতাকে পিটিয়ে জখম

আপলোড তারিখঃ 2020-04-30 ইং
ছাত্রদল সভাপতির পর এবার যুবদল নেতাকে পিটিয়ে জখম ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকূপায় এবার আশরাফুল ইসলাম নামের স্থানীয় এক যুবদলের নেতাকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) কচুয়া বাজারে কাঁচেরকোল ইউনিয়নের চেয়ারম্যান সালাহউদ্দীন জোয়ার্দ্দার মামুনের লোকজন হামলা চালিয়ে আশরাফুলকে জখম করে বলে ঝিনাইদহ জেলা যুবদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়েছে। আশরাফুল কচুয়া গ্রামের মনিরুদ্দীন খন্দকারের ছেলে। এর আগে ইবি ছাত্রদলের সভাপতি ওমর ফারুককে পিটিয়ে জখম করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হামলার ভয়ে যুবদলের নেতা আশরাফুল দীর্ঘদিন ঢাকায় পালিয়ে থাকতেন। কচুয়া বাজারে তাঁর একটি গার্মেন্টস ব্যবসা আছে। সেটি দেখার জন্য তিনি মঙ্গলবার বিকেলে বাজারে যান। এ সময় ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুন, বোয়ালিয়া গ্রামের পলাশ, কাঁচেরকোল গ্রামের ইয়াসিন কাজী, রতিডাঙ্গার মিলন, কাঁচেরকোল পশ্চিমপাড়ার এনামুলসহ অন্তত ১০-১২ জন যুবদল নেতা আশরাফুলকে পিটিয়ে ও কুপিয়ে জখম রক্তাক্ত করে। যুবদলের নেতা আশরাফুল অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুন নিজেই এই হামলার নেতৃত্ব দেন। এদিকে এক সপ্তাহ আগে শৈলকূপার জাঙ্গালিয়া সরকারি প্রাইমারি স্কুলমাঠে দুর্বৃত্তদের হামলায় আহত হন ইবি ছাত্রদলের সভাপতি ওমর ফারুক। করোনা আতঙ্কের মধ্যে সেই রেশ কাটতে না কাটতে যুবদলনেতাকে রক্তাক্ত করা হলো। ছাত্রদলের সভাপতি ওমর ফারুক অভিযোগ করেন, ঘটনার দিন তিনি জাঙ্গালিয়া স্কুল মাঠে বসেছিলেন। এ সময় ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুন, জাঙ্গালিয়া গ্রামের নাজিম উদ্দিনের সন্ত্রাসী ছেলে সাইদুল, এনামুল ইয়াছিন কাজী, সোহেল, মোহাম্মদ আলী ও রাম প্রসাদ হামলা চালান। তাঁদের ভাষ্যে, ইউনিয়নে কেউ বিএনিপ, ছাত্রদল, যুবদল করতে পারবে না। বিষয়টি নিয়ে কাঁচেরকোল ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুন তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ খ-ন করে বলেন, জননেত্রী শেখ হাসিনা ও সরকারের সমালোচনা করার কারণেই মূলত তাঁরা মার খেয়েছেন। তাঁদের ঠেকাতে গিয়ে তিনিও কিল-ঘুষি খেয়েছেন উল্লেখ করে বলেন, দেশের এই সংটকময় মুহূর্তে ওমর ফারুক ও আশরাফুল সরকারবিরোধী তৎপরতা চালাচ্ছে এবং ফেসবুকে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। সেই জন্য দলীয় লোকজনের রোসানলে পড়েছে। বিষয়টি নিয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, ‘হামলার কথা শুনেছি। তবে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা যাবে।’ অন্যদিকে হামলায় আহতদের দাবি, থানায় মামলা করলে তাঁরা গ্রামেই থাকতে পারবেন না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)